মহেশপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
মহেশপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত এলাকার কোদলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পুলিশ বিএসএফের সাথে যৌথভাবে বুধবার দুপুরে ওই মৃতদেহটি উদ্ধার করে।

বিজিবি জানায়, বুধবার সকালে মাঠিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় পাড়ে কুলিয়া গ্রামে স্থানীয়রা নদীতে একটি মৃতদেহ ভাসতে থাকা অবস্থায় দেখতে পায়। পরে তারা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত বিএসএফকে অবহিত করে। খবর পেয়ে বিএসএফের উপস্থিতিতে বাগদা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মহেশপুর ৫৮ বিজিবি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মৃতদেহ ভাসতে থাকার খবর পেয়ে ভারতীয় বিএসএফকে অবগত করা হয়। সেসময় তারা পুলিশ দিয়ে মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজ থাকার খবর এবং পরিচয়ও জানা যায়নি।
এদিকে মৃতদেহ উদ্ধারকালে দুই দেশের নদী পাড়ের উৎসুক জনতা ভিড় জমাতে দেখা গেছে। তবে মৃত ব্যক্তির বাংলাদেশী কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here