ভেস্তে গেল বিয়ে! মুখ খুললেন আমির-কন্যা ইরা

0

ভেস্তে গেল বিয়ে! মুখ খুললেন আমির-কন্যা ইরা

রাঘব-পরিণীতির বিয়ে ২৪ সেপ্টেম্বর। ইতোমধ্যে তারকা যুগলের বিয়ের নিমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এর মাঝেই বলিপাড়ায় আরও এক বিয়ের সানাই। শোনা যাচ্ছিল, ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের কন্যা ইরা। রাজস্থানের উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা খানেদের পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের। রীতিমতো বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন আমিরও। তবে আচমকাই যেন ছন্দপতন। এখনই বিয়ে হচ্ছে না, সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন ইরা। তাহলে কি ভেস্তে গেল আমিরের মেয়ের বিয়ে?

পোস্ট করার পর অবশ্য সেটি মুছে দেন ইরা। কিন্তু কী কারণে নূপুর শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না, তা নিয়ে কিছু বলেননি ইরা। ৩ অক্টোবরের বদলে অন্য কোনও তারিখ ঠিক হয়েছে কি না তাদের বিয়ের তা নিয়েও জল্পনা জিইয়ে রাখলেন ইরা।

২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চা প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর ইরা-শিখর নতুন এক অধ্যায় শুরু করেন। মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠান। ইরার বাগদান উপলক্ষে একজোট হয়েছিলেন খান পরিবার। সেই আনন্দের আমেজে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিলেন আমির নিজেও।

কিন্তু বিয়ের দিনক্ষণ ঠিক হয়েও কেন বিয়ে হচ্ছে না আমির কন্যার, ধোঁয়াশা রয়েই গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here