ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পড়ল খাদে

0
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পড়ল খাদে

অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল ট্রেনের ধাক্কা খাওয়া মাইক্রোবাসের যাত্রীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি আসার আগেই চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় পাঘাচং রেলওয়ে স্টেশনের পাশের লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। কিন্তু মাইক্রোবাসটি কোনো কারণে রেললাইনে আটকে যায়। পরে চালক ও যাত্রীরা ট্রেন আসতে দেখে দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। তবে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে পাশের খাদে গিয়ে পড়ে।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম। তিনি জানান, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনায় ট্রেনের ক্ষতি হয়েছে কি না, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে পারেননি। তবে এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here