বান্দরবান থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার

0
বান্দরবান থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার

বান্দরবানের থানচি থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার করে বৃহস্পতিবার ৭ আগস্ট সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়েছে বান্দরবান বন বিভাগ।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে গত ২ জুলাই উপজেলার রেমাক্রি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছোট আকারের ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাখিগুলোকে বিক্রির জন্য ওই বাড়িতে সংগ্রহ করা হয়েছিল। পরে স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যবস্থা নেয় বন বিভাগ। যথাযথ পরীক্ষা নিরীক্ষা ও প্রস্তুতি শেষে পাখিগুলোকে ৭ আগস্ট সকালে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গনে গাড়িতে করে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।

তবে কার কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হয়নি বন বিভাগের কোন দায়িত্বশীল কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here