বগুড়ায় ৩৭ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

0
বগুড়ায় ৩৭ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বগুড়া জিলা স্কুলের শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের সততা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে পরিবারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শুধু ভালো ফলাফল বা চাকরি নয়। দেশের জন্য প্রয়োজন নীতি নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক। সমাজে সত্যিকারের মানুষের সংখ্যা খুব কম। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে জাতি হিসেবে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু প্রমুখ। 

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোবাশ্বের হোসেন শামীম ও রহিমা আকতার রুমি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বগুড়া সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৩৭জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here