নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

0
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে। তবে কোনো সংকেত দেখাতে হবে না। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের অনেক স্থানে বিরাজমান কুয়াশা আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here