নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

0
নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের খান্দুরা হাভেলিতে উন্মোচিত হলো সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে চাপরতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী। সভাপতিত্ব করেন হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মাঃ আঃ)।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলির সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরীফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফ্রিল্যান্স সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।

প্রকাশক আব্দুল মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে খান্দুরা হাভেলিসহ দেশের বিভিন্ন হাভেলির পীর ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

বইয়ের লেখক সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, “দেশের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম ধারক হলো সারাদেশের হাভেলিগুলো। এই হাভেলিগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই বইটি প্রকাশ করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here