নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

0
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে গেছে।

রবিবার (৩ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। 

মিল কর্তৃপক্ষ জানান, আজ ভোরে চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের জিম্মি করে একদল ডাকাত মিলের ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশস, তামার তারসহ বিভিন্ন হাউজ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এসময় ইলেকট্রিশিয়ানের আলমারিও ভাঙচুর করা হয়।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। এসময় ডাকাতরা কারখানার ভেতরে থাকা আসবাপত্র, আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। 

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না?  এই দুইটি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। 

তিনি বলেন, তদন্তে সাপেক্ষে আমরা জানাতে পারছি। মিল থেকে ৯০ লাখ টাকার মালামাল ডাকাতদল লুটে নিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত আমরা তা দ্রুত বের করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here