দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৭৮৩

0
দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৭৮৩

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৮৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৯ জন।

রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৮৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৭১৪ জন। এ ছাড়া অভিযানে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here