তেলের দাম ফের ১০০ ডলারের উপরে

0
তেলের দাম ফের ১০০ ডলারের উপরে

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে তেলের দাম চড়তে শুরু করেছে। গতকাল সোমবার বড় পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, এশিয়ায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। আর নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলার হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা পাঁচদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে “খুবই ইতিবাচক” বলে অভিহিত করেন—এর প্রতিক্রিয়ায় তেলের দাম ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছিল।

কিন্তু এখন বিনিয়োগকারীরা এই তথ্যকেও মাথায় রেখেছেন যে, তেহরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ফলে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here