টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে। আটক চালক মো. আরিফ (৩৬) নোয়াখালী হাতিয়ার শাখিড়া বাজার শলিরচড় এলাকার মো. মতিনের পুত্র। 

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টাার দিকে  মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে। পরে মরিচ্যা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষভাবে লূকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। 
তিনি আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here