জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ

0
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ

গাজীপুরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ স্লোগানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক দল গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মো. আতাউর রহমান। সিনিয়র সহ-সভাপতি মইজউদ্দিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

আরও বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, মহানগর কৃষক দল নেতা জাকির হোসেন তারেক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here