চাঁদপুরে ওএমএস কার্যক্রম উদ্বোধন

0
চাঁদপুরে ওএমএস কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পুনরায় সরকার কর্তৃক পরিচালিত ও.এম.এস কার্যক্রম চালু করা হলো।বুধবার (৬ আগস্ট) জেলা সদর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোড কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, কেউ একাধিকবার পণ্য নিতে আসবেন না। অন্যকে নেয়ার সুযোগ করে দিবেন। আপনি একবার ৫ কেজি চাউল নিয়ে, আবার ৫ কেজি আটা নিলেন। এতে করে আরেকজন হতদরিদ্র বঞ্চিত হবে। এ ধরনের অন্যায় আপনারা করবেন না। তিনি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আ: রহমান খান, খাদ্য পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম, তদারকি কর্মকর্তা আ: মমিন মিজি, জেলা বিএনপির সদস্য টিপু সুলতান খান, পৌর ১৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পৌরসভা ১৫ নং ওয়ার্ড বিটি রোড কেন্দ্রের রায় স্টোরের সত্ত্বাধিকার ও ডিলার সুকুমার রায় বলেন, প্রতিদিন ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা মোট ১৫০ জনের মাঝে নিয়ম অনুসারে দেয়া হচ্ছে। প্রত্যেকে জনপ্রতি দিনে একবারই পণ্য নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here