চন্দ্রগ্রহণের কারনে অনুশীলন পেছাল ভারত

0
চন্দ্রগ্রহণের কারনে অনুশীলন পেছাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের পথে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারত। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানোর পর, দলের সবাইকে চাঙা রাখার জন্য প্রস্তুতি চলছেই। তবে সেমি-ফাইনালের অনুশীলনেও বিশেষ খেয়াল রাখা হয়েছে চন্দ্রগ্রহণের সময়।

ভারত ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুশীলন করার কথা ছিল। কিন্তু বিকেল ৫টা ৩০ মিনিটে অনুশীলন পিছিয়ে দেওয়া হয়। কারণ? চন্দ্রগ্রহণ।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চন্দ্রগ্রহণ শুরু হয়েছিল বেলা ৩টা ২০ মিনিটে এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। চাঁদ সর্বাধিক দৃশ্যমান ছিল সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত। সাধারণত ম্যাচের দুই দিন আগে সন্ধ্যা ৬টায় অনুশীলন শুরু করার রুটিন থাকা সত্ত্বেও, দল মনে করেছিল এই সময়ে কোনো কাজ করা ঠিক নয়।

সূত্র জানায়, ‘চন্দ্রগ্রহণের সময় কোনো কাজ করা থেকে বিরত থাকা উচিত। সেমিফাইনালে ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছে দল। তাই অনুশীলন ৬টা ৪০ মিনিটের পরে শুরু করা হলো।’

শেষমেষ অনুশীলন শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পরে। প্রথমে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা, এরপর নেটে ব্যাটিং অনুশীলন। অনুশীলন শেষ হয় স্থানীয় সময় রাত প্রায় ১০টা ১০ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here