গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানকে যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ।
অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বক্তব্য রাখেন।
নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে।
সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ সদর আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব।’
এ সময় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

