গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১১

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। 
এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থা‌কে।
 
আজ বুধবার সকাল সা‌ড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ থা‌কে। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here