গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার

0
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়াইর লাপিদ।

তিনি বলেছেন, নেতানিয়াহু সরকার জনগণের সমর্থন হারিয়েছে। তার সরকারের গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনও অধিকার নেই।

রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইয়াইর লাপিদ বলেন, “অনাদিকাল থেকে ইসরায়েলের যুদ্ধের জন্য একটি অপরিহার্য শর্ত ছিল জনগণের সমর্থন। সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারকে সমর্থন না দিলে, রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা না রাখলে ইসরায়েল রাষ্ট্র যুদ্ধ করতে পারে না।”

তিনি আরও বলেন, “এই শর্তগুলোর কোনওটিই এখন পূরণ হয়নি। গাজা যুদ্ধ শেষ করার এবং জিম্মিদের ফিরিয়ে আনার সময় হয়েছে।”

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মধ্যে এই মন্তব্য করলেন ইয়াইর লাপিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here