খোপের মুরগি খেয়ে লুকিয়ে ছিল  সুন্দরবন থেকে আসা অজগরটি

0
খোপের মুরগি খেয়ে লুকিয়ে ছিল  সুন্দরবন থেকে আসা অজগরটি

খোপের মুরগি খেয়ে খড়ের গাদায় লুকিয়ে ছিল সুন্দরবন থেকে লোকাললে চলে আসা বিশাল এক অজগর। বৃহস্পতিবার বিকেলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সুন্দরবন সুরক্ষার ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়। পরে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির ওই বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। 
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগরটি একটি বাড়ির মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। খবর পেয়ে অজগরটি ধরে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি। অজগরটি বিকেল সাড়ে ৫টার দিকে শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here