‘আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে’

0
‘আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে’

কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে একই প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে অনেকটাই চুপসে আছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের হাতে এখন অবশিষ্ট কেবল লা লিগা। 

বড় কোনো অঘটন না ঘটে, লা লিগা কাতালান শোকেসেই উঠছে। কারণ, দ্বিতীয় স্থানের দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা।

লা লিগায় সাত রাউন্ড বাকি থাকলেও, এখনই শিরোপা ঘরে তুলতে চান বার্সা কোচ। বুধবার লা লিগায় সেলতা ভিগোর মুখোমুখির আগে ফ্লিক বলেন, ‘আমরা লা লিগায় মনোযোগী। আমরা এখানে কিছুটা ভালো অবস্থানে আছি। তবে এখনও লড়াই শেষ হয়নি। এটা সহজ হবে না। আমরা নিজেদের সেরা খেলা খেলতে চাই। আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে। দলকে নিয়ে সবাই গর্বিত, কারণ ছেলেরা তাদের সবটা দিচ্ছে।”

দুটি বড় প্রতিযোগিতায় হারা বার্সেলোনার কাছে লা লিগাটাই একমাত্র সম্বল, যেখানে তাদের জয়ের সম্ভবনা প্রবল। 

ফ্লিক বলেন, “কেবল লা লিগাতেই টিকে আছি আমরা। মাথা পরিষ্কার করার জন্য কয়েকদিন ছুটি পেয়েছি। আবহ দুর্দান্ত। এটাই মাঠে নিয়ে যেতে হবে এবং নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে।”

৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here