মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেফতার ৪

0

রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’, ‘রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’র গডফাদার হিসেবে পরিচিত।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here