রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসো

0

নতুন কোচ হিসেবে জাভি আলোনসোর নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে তিন মৌসুমের চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তার জায়গায় ক্লাব বিশ্বকাপ থেকে কাজ শুরু করবেন জাভি আলোনসো।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাভি আলোনসোকে। আগামী ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিনি রিয়ালের সাথে থাকবেন।’

বেশ কিছুদিন ধরেই আনচেলত্তির চলে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। যে কারণে নতুন কোচের সন্ধানে নেমে সাবেক মিডফিল্ডার আলোনসোর দিকেই নজড় পড়েছিল রিয়ালের। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। 

৪৩ বছর বয়সী আলোনসো বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনকে দ্বিতীয় স্থান উপহার দিয়ে জার্মান ক্লাব ছেড়ে আসছেন। লস ব্ল্যাঙ্কোসরা তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলে খেলোয়াড় হিসেবে অন্যতম বড় কিংবদন্তীর নাম আলোনসো। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে সে ২৩৬ ম্যাচে আমাদের জার্সি গায়ে চাপিয়েছে। এই সময়ের মধ্যে জয় করেছে ছয়টি ট্রফি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here