চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার

0

চাঁদপুর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী এনামুল হক শামীম ঢাকায় গ্রেফতার হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ওয়ারি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়ার আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী পৌঁছালে আওয়ামী লীগের ৪০/৫০ জন নেতাকর্মী তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শটগান দিয়ে আক্রমণ করে ২৭ জনকে জখম করে।

এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী এনামুল হক শামীমসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়া থানার আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী এনামুল হক শামীমকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর ও কচুয়ায় একাধিক মামলা রয়েছে। ঢাকা থেকে তাকে চাঁদপুরে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here