বগুড়া জেলা মোটর শ্রমিক সভাপতি মিটুল, সা. সম্পাদক সামছুজ্জামান

0

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ-সভাপতি সহ তিনটি পদে বিজয়ী হয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। 

গতকাল শুক্রবার (২৩ মে) বগুড়া জিলা স্কুলে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়ার পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ। মোট ২১ হাজার ৪৭২ ভোটারের মধ্যে ভোট দেন ১৬ হাজার ৮৮৩ জন। 

এতে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রমিকদল নেতা আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা সহ-সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জ্বল ও ধর্মীয় সম্পাদক শামছুল ইসলাম ওরফে কামরুল। পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান তাদের সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here