ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

0

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ বিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ ব্যাপারে কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তুলার গোডাউনে আগুন ধরে যায়।  

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে এসে জানতে পারলাম বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here