ইমনের ঝোড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

0

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ।

লিটন দাস একাদশে থাকলেও দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এদিন বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন। প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে’তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।

লিটন-তামিম দ্রুত ফিরলেও এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। এই ওপেনার অষ্টম ওভারে সাঞ্চিত শর্মাকে ৩ ছক্কা হাঁকান। এমন ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেছেন মাত্র ৫৩ বলে। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯১ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here