কক্সবাজার উপকূলে ১১ ফিশিং বোট আটক

0

নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ আহরণের অভিযোগে ১১টি ফিশিং ট্রলারকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল এলাকায় টহলকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১ টি মাছ ধরার নৌকা আটক করে। 

নৌকাসমূহে তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২শ মিটার অন্যান্য জাল, ২ হাজার কেজি মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট  গার্ডের মহেশখালী স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী মিডিয়া বিভাগ সূত্র জানায়, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে নৌবাহিনী। ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here