
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে বৈধ চ্যানেলে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

