বায়ার্নের সঙ্গে মুলারের ২৫ বছরের সম্পর্ক ভাঙছে

0

একটি দুটি নয়, কেটে গেছে পুরো ২৫টি বছর। বায়ার্ন মিউনিখের জার্সিতে জরিয়ে আছে কত ট্রফি জয়ের সুখস্মৃতি, পাওয়ার আনন্দ, হারের বেদনা। সেই ২০০০ সালে বায়ার্নের একাডেমির মাধ্যমে শুরু, ২০০৮ সালে অভিষেক। সেই যাত্রাটা ২০২৫ সালে এসে থেমে যাচ্ছে থমাস মুলারের। বায়ার্ন ভক্তদের জন্য দুঃসংবাদটা হলো, এবারের মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন এই জার্মান তারকা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করছেন মুলার। বায়ার্ন চুক্তি বাড়াতে না চাওয়াতেই বাভারিয়ানদের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক চুকাতে হচ্ছে তাকে। 

বায়ার্নের হয়ে হেক্সাজয়ী এই ফুটবলার বলেন, ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।

তিনি বলেন, আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।

গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গে ছিলেন এই তারকা ফরোয়ার্ড। বায়ার্নের জার্সিতে রেকর্ড ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন মুলার। জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ, আটটি জার্মান সুপার কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ। বায়ার্নের ইতিহাসে গোলসংখ্যায় মুলার আছেন সেরা তিনে। তার চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলার (৫৬৫) ও রবার্ট লেভানদোভস্কির (৩৪৪)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here