গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

0

ঈদ করে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহন বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সুনাশুর নামক স্থানে শুক্রবার সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা দিলে দুই গাড়িই রাস্তার খাদে পড়ে গিয়ে ৫ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here