পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২০০ অস্বচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সদর জোন কর্তৃপক্ষ।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বান্দরবান সদর জোনে ১৩২ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন সদর জোনের কমান্ডিং অফিসার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান।
জোনের উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এবং লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে ৬৮ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
ঈদ উপহার বিতরণকালে জোন কমান্ডিং অফিসার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সমাজের অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দে শরিক করতে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

