৭ দিনব্যাপী নৌ পুলিশের অভিযানে গ্রেফতার ২৫৩

0

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে সাত দিনব্যাপী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ (মিডিয়া) পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৬৭৭ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৬৩ কেজি মাছ, ২১ লাখ ৫২ হাজার পিস বাগদা রেণু পোনা, ৮ লাখ ২৫ হাজার পিস রেণু পোনা, ২২০ কেজি জেলি মিশ্রত চিংড়ি, ১৭২ কেজি কাঁকড়া, ৫ কেজি পারশে মাছের পোনা, ২০০ কেজি পাঙাস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৮২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।  

তিনি আরও জানান, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৯টি ড্রেজার জব্দ করা হয়। এই অভিযানে ২৫৩ জন আসামিকে গ্রেফয়তার করা হয়। মাছ এতিমখানায় বিতরণ এবং রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here