বৈশাখের শুরুতে তীব্র তাপপ্রবাহের আভাস

0

বৈশাখের শুরুতে তীব্র তাপপ্রবাহের আভাস

বৈশাখের শুরুতে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক পূর্বাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহের পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে অস্বস্তিতে ভুগবে মানুষ। তবে আগামী দুই-তিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তিনি বলেন, ‌বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

আসছে ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী। তবে ১৬-১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here