ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নিহত ১২

0

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নিহত ১২

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নিচে পড়ে ১২ জন নিহত হয়েছেন। রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, তবে উদ্ধার তৎপড়তা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here