হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

0

হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

হত্যাকাণ্ডের ৩ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ হাতীবান্ধার ভ্যানচালক মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। ভ্যান চুরির ঘটনায় মানিকুলের সাথে সিরাজুল ইসলাম ও রশিদুল ইসলাম নামে আরো দুই জন ভ্যানচালক জড়িত, তাদেরকেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

ফলে হত্যাকারীদের গ্রেফতার ও সন্দেহের বেড়াজালে নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার প্রতিবেশীরা।

স্থানীয়রা ও পুলিশ জানান, গত ১৩ জানুয়ারি হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে থেকে বাবুল নামে এক ব্যক্তির একটি ভ্যান চুরি হয়। ওই চুরির ঘটনায় সন্দেহ করা হয় সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মানিকুল ইসলামকে। ঘটনার দিন থেকে নিখোঁজ মানিকুল। 

১৯ জানুয়ারি ওই উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে মানিকুলের মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। একদিন পর দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও ছুড়ি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পরেই বাড়ি ছাড়া হয় সিরাজুল ও রশিদুলও। ওই হত্যার ঘটনায় শুক্রবার মানিকুলের মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করলেও ৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের গেটে মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নিয়ে হত্যার শিকার মানিকুলের স্ত্রী শাকিলা বলেন, এখনো এ হত্যার সাথে কারা জড়িত তা পুলিশ বের করতে পারেনি। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এবং কেন এখনো হত্যাকারীরা গ্রেফতার হলো না তা জানতে চাই।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীরা গ্রেফতার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here