নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

0

নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা হত্যার কোনো কারণ জানাতে পারেনি। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।   

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।   

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। । একই সাথে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here