
বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সমর্থনে নৌকার নির্বাচনি প্রচারনা সভা থেকে গ্রেফতার করা হয়েছে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিয়ার রহমান রাজাকে। নাশকতার মামলার সোমবার বরগুনার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিবির ওসি বশিরুল আলম জানান, ১নং বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান রাজাকে বরগুনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বাওয়ালকর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গতকাল ২৪ ডিসেম্বর মতিউর রহমান রাজা নৌকা প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে বলেন, এই ইউনিয়নে নৌকাকে জয়ী করতে না পারলে আমি চেয়ারম্যান থেকে পদত্যাগ করবো।

