ভূমধ্যসাগরে নৌ-চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিল ইরান

0

ভূমধ্যসাগরে নৌ-চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিল ইরান

লোহিত সাগরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় ইসরাইল সংশ্লিষ্ট নৌ চলাচল বন্ধ হওয়ার দশা। আর সে কারণে কয়েকটি দেশ মিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। 

আর যুক্তরাষ্ট্রের এমন কাণ্ডে ক্ষেপেছে ইরান। এবার ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন,‌ ‌তারা অচিরেই ভূমধ্যসাগর বন্ধ করে দেবেন। জিব্রাল্টার ও অন্যান্য পথ দিয়ে।’

এর আগে হোয়াইট হাউজ অভিযোগ করেছে, লোহিত সাগরে বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ করার পেছনে ইরানের গভীর যোগ রয়েছে। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here