দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

0

দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেই হলেন ম্যাচসেরা। ১৯ রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ১৪ বলে ২৯ রান। তার দারুণ পারফরম্যান্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজটাউনে ব্যাটিংয়ে নেমে ১৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে চার উইকেট ও ১১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় ক্যারিবীয়রা।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ৯৯ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২। পাওয়েল ও রাসেলের ২১ বলে ৪৯ রানের জুটিতে সেই প্রয়োজন সহজেই মেটায় ক্যারিবীয়রা। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। রাসেলের ২৯ রানের ইনিংসে ২টি করে চার ও ছক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here