মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগ নেতাদের মধ্যাহ্নভোজ

0

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগ নেতাদের মধ্যাহ্নভোজ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় ছিলেন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক ও রাজনৈতিক কাউন্সিলর স্কট ব্রেন্ডন, রাজনৈতিক শাখা প্রধান আর্তুরো হাইনস, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে টিম লিডার মেধাউই গিরি এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মেথিউ বেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here