
ইসরায়েল তার অফশোর তামার গ্যাসক্ষেত্র থেকে মিশরে প্রাকৃতিক গ্যাস রপ্তানি বৃদ্ধি করবে। দেশটির জ্বালানিমন্ত্রী ইসরাইল কাটজ এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই তথ্য আসলো যখন অফশোর কোম্পানির গ্যাস অন্বেষণে ইসরায়েল আগ্রহ দেখাচ্ছে। একইসঙ্গে এই গ্যাস ঘরোয়া ব্যবহারের জন্য রাখা উচিত কিনা তা নিয়ে বিতর্ক উঠেছে।

