
ললিতকণ্ঠ- স্বরশৈলীর নন্দন বন্ধনের ভার্চুয়াল আয়োজনে বঙ্গবন্ধু স্মরণে “আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ” শিরোনামে এক অনুষ্ঠান হলো ১৬ আগস্ট রাত ১০টায়। প্রায় সাড়ে এগারটা পর্যন্ত তা চলে।
খালিদ মিঠু ও মৌ মধুবন্তীর প্রাণবন্ত ও আবেগঘন উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে অংশগ্রহণ করেন ডা. ফারুক আজম, তৌফিকুর রহমান রাঙ্গা, সামিনা খন্দকার. জহির হাসান চৌধুরী সবুজ, নাসিমা বাহার ও আহমেদ সাকলায়েন।
তৌফিকুর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধু তুলনাহীন, সকলের মতো আমিও বঙ্গবন্ধু-অনুরাগী। এই মহান মানুষটিকে নিয়ে যত প্রকাশনা প্রকাশিত হয়েছে বিশ্বে আর কাউকে নিয়ে এতো বেশি প্রকাশনা তিনি দেখেননি বলে আবেগ প্রকাশ করেন। অংশগ্রহণকারী অন্যরা সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত অন্য সকলের আত্মার চিরশান্তি ও বেঁচে থাকা দুই কন্যার দীর্ঘায়ু কামনা করেন। উপস্থাপনার ফাঁকে ফাঁকে খালিদ মিঠু ও মৌ মধুবন্তীর আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে অনুভুতি প্রকাশ অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। ভবিষ্যতে এ ধরনের আরো বেশি আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন দুই উপস্থাপক।

