‘প্রিয়তমা’ সুপারহিট, পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

0

‘প্রিয়তমা’ সুপারহিট, পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা এখনো দাপট দেখাচ্ছে। দর্শক মহলেও বেশ আলোড়ন তুলেছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র, কানাডায়ও চলচ্চিত্রটি সফল বলে দাবি করেছে সিনেমাটির পরিচালক ও সংশ্লিষ্টরা। 

এবার সেই সুপার হিট ধামাকা উপলক্ষে পরিচালক হিমেল আশরাফকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here