
কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হযেেছ। সোমবার বিকেলে মেডিকেল গেটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে কুতুবদিয়া থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

