
মেহেরপুরের গাংনীতে বেসরকারি স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেছেন। আজ সোমবার গাংনী প্রেস ক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে দাবি তুলে ধরে বক্তব্য রাখেন হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল করিম, সিএফএম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আল হেলাল ও গাংনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফি কামাল কামাল পলাশ প্রমুখ।

