
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের সখীপুর চারটি এবং কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতো নারী ও পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এ ছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।
৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ লাখ ৯১ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৫টি।

