জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

0

জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের জাতির অমূল্য সম্পদ। এগুলোকে রক্ষা ও বিকাশের জন্য প্রয়োজন একটি পৃথক জাতীয় সাহিত্য অধিদপ্তর।

তিনি বলেন, জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠা হলে এটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সাহিত্য ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করবে, সাহিত্য ও সংস্কৃতিকর্মীদেরকে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সাহিত্য ও সম্মাননা প্রদান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here