
বিএনপির সঙ্গে বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

