অবশেষে ঘুচলো রোনালদোর আক্ষেপ

0
অবশেষে ঘুচলো রোনালদোর আক্ষেপ

বিশ্বকাপের মঞ্চে বহু বছরের আক্ষেপ অবশেষে ঘুচলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে নকআউট পর্বে প্রথমবারের মতো জালের দেখা পেলেন সিআরসেভেন। 

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে ক্রোয়ােট গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে বোকা বানিয়ে বল ঠিক মাঝবরাবর জালে জড়ান সিআরসেভেন, স্কোরলাইন দাঁড়ায় ১-১। এর ঠিক দুই মিনিট আগেই অবশ্য বল জালে জড়িয়েছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এর আগে চারবার গ্রুপ পর্ব পার করলেও নকআউট পর্বে কখনও গোল পাওয়া হয়নি পর্তুগিজ অধিনায়কের। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। ক্রোয়েশিয়ার বিপক্ষে এই গোলটি বিশ্বকাপে রোনালদোর ১১তম গোল। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে বিশ্বকাপে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আরও একটু সমৃদ্ধ করলেন তিনি। এবারের আসরে এটি তার তৃতীয় গোল। এর আগে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন। 

বিশ্বকাপে রোনালদোর আগের আটটি গোলই এসেছিল গ্রুপ পর্বে। এর মধ্যে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি চারটি গোল করেছিলেন। স্পেনের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর মরক্কোর বিপক্ষে পেয়েছিলেন একটি গোল। বাকি বিশ্বকাপগুলোতে একটি করে গোলের দেখা পেয়েছিলেন তিনি।

নকআউটে এর আগে গোল না পেলেও দলকে নিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে ঠিকই খেলেছেন রোনালদো। ২০০৬ সালে জার্মানিতে নিজের প্রথম বিশ্বকাপেই এই কীর্তি গড়েন তিনি। এরপর ২০১০ (দক্ষিণ আফ্রিকা) ও ২০১৮ (রাশিয়া) সালে শেষ ষোলো এবং ২০১৪ সালে (ব্রাজিল) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। আর কাতার বিশ্বকাপে তাদের দৌড় থেমেছিল কোয়ার্টার ফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here