গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২ থেকে ৩ জন ব্যক্তি ওই অটোরিকশার চালককে মারধর শুরু করেন। এতে জহুরুল প্রধান বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে কিল-ঘুষি মারেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জহুরুল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চি করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

