মেসি নন, ওতামেন্দির জার্সি চান কেপ ভার্দের ডিফেন্ডার

0
মেসি নন, ওতামেন্দির জার্সি চান কেপ ভার্দের ডিফেন্ডার

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি ক্যাব্রাল। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির জার্সি বদল করা যেখানে অনেক খেলোয়াড়ের স্বপ্ন, সেখানে সিডনি বেছে নিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন, ম্যাচ শেষে তিনি মেসি নয়, বরং আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি নিতে চান। কারণ, ওতামেন্দির সঙ্গে তাঁর সাবেক ক্লাব সতীর্থতার সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘মেসি? না, না। আমি ওতামেন্দির সঙ্গে জার্সি বদল করব। এই মৌসুম পর্যন্ত সে আমার সতীর্থ ছিল।’

তবে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে কোনো ঘাটতি রাখেননি এই কেপ ভার্দে ডিফেন্ডার। তিনি মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করে বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা তাদের জন্য বড় সম্মানের বিষয়।

সিডনি আরও বলেন,‘মেসি সর্বকালের সেরা। তবে আমরা শুধু ওকে নিয়েই ভাবছি না। আর্জেন্টিনায় আরও অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে।’

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। দলের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে তিনি তুলে ধরেছেন দলগত ঐক্যকে।

তার ভাষায়,‘এখানে কোনো গোপন রহস্য নেই। আমরা একটা পরিবার। আমরা সবকিছু একসঙ্গে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here